কক্সবাজার সদর হাসপাতালে মেয়েকে ভর্তির পর নিখোঁজ মায়ের লাশ উ/দ্ধা/র
মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে মেয়েকে ভর্তির পর চার দিন ধরে নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭মার্চ) ২০২৬ ইং দুপুর ২:৩০ মিনিটের দিকে লিফটের নিচে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার হলে
হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত কহিনুর (৩২) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দক্ষিণ ডেইলপাড়ার এলাকার বাসিন্দা কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।
স্বজনরা জানান, বুধবার ( ৩ মার্চ) ২০২৬ ইং সাত বছর বয়সি মেয়েকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনেন, মেয়েকে হাসপাতালে ভর্তিক করোন পর , মেয়েকে রেখে ওষুধ আনতে গেলে ঐ দিন বিকাল থেকে কহিনুর নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবার কক্সবাজার সদর মডেল থানা একটি সাধারণ ডায়রি করে। কহিনুরের এক বাতিজা বলেন, আমার চাচি
চারদিন ধরে নিখোঁজ ছিলেন। আমার সব জায়গায় তাকে খুঁজেছি। র্যাব ও পুলিশকে বিষয়টি জানিয়েছিলাম। তারপরও খোঁজ মেলেনি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ যাচাই করার জন্য চার ধরে রিকোয়েস্ট করতে করতে আজকে আমরা সিসিটিভি ফুটেজ যাচাই করলে দেখা যায়, নিখোঁজের দিন তিনি লিফটে প্রবেশ করেছিলেন। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজ নিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরও বলেন আমার চাচির হাতে মোবাইল ও গলায় চেইন এবং কানে দুল ছিল সেই গুলো কিছুই পাওয়া যায়নি।
সঠিক ভাবে তদন্ত করা হউক, লিফট দুর্ঘটনার কারণে নাকি অন্য কারণে তার মৃত্যু হয়েছে। বের করা প্রয়োজন।
এ বিষয়ে জানতে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার, মংটিংঞোর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ও তিনি ফোন রিসিভ করেননি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গেছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬