1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পরশুরামে বিশিষ্টজনদের নিয়ে পরশুরাম প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

পরশুরামে বিশিষ্টজনদের নিয়ে পরশুরাম প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

পরশুরামে বিশিষ্টজনদের নিয়ে পরশুরাম প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত।


এম,এ,করিম ভুঁইয়া,‎স্টাফ রিপোর্টার ফেণী।

‎পরশুরাম প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।

‎৬ মার্চ (শুক্রবার) বিকেলে পরশুরাম অডিটোরিয়ামে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পরশুরাম প্রেস ‎ক্লাবের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে, পরশুরাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য গাজী মাসুদ রানার সঞ্চালনায়, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী ১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক, মুন্সী রফিকুল আলম মজনু।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা, পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, এস এম শাফায়াত আকতার নূর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র, আবু তালেব,পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল ইসলাম,পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক, আবদুল হালিম মানিক, পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব, ইব্রাহিম খলিল মনি,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোতাহেরুল ইসলাম চৌধুরী স্বপন, পরশুরাম পৌর বিএনপির আহবায়ক, কাজী ইউসুফ মাহফুজ, পরশুরাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির, মাওলানা আবদুল হালিম, পরশুরাম পৌর জামাতের আমির, মোঃ মোস্তফা, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, এ কে এম আবদুর রহিম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সিদ্দিক আল মামুন ও দৈনিক এবেলার সম্পাদক যতন মজুমদার।

‎ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন।

এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- ফেনী জজ কোর্টের এপিপি, অ্যাডভোকেট এমদাদ হোসাইন, ফেনী জজ কোর্টের এপিপি, আবদুল আলিম মাকসুদ, বিশিষ্ট ব্যবসায়ী, আবুল কালাম আজাদ,পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক, শামসুল আলম শাকিল প্রমুখ।

‎ইফতার মাহফিলে পল্লী বিদ্যুতের ডিজিএম, সুহেল আখতার, পরশুরাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ মোশাররফ হোসেনসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, পরশুরাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎প্রধান অতিথির বক্তব্যে মুন্সি রফিকুল আলম মজনু বলেন, ইফতারে আমরা যারা উপস্থিত হয়েছি, পরশুরামকে মাদকমুক্ত করতে আমাদের সবাইকে শপথ নিতে হবে।সাংবাদিকরা জাতির দর্পণ হিসেবে কাজ করেন। পরশুরাম প্রেসক্লাবের ইতিবাচক সকল কাজে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রেসক্লাবের স্থায়ী আবাসন গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎ইফতার পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন পরশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট