1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রতিবন্ধী তরুণী ধ/র্ষ/ণে/র অ/ভি/যো/গে আ/সা/মি জামিনে, এক অসহায় মায়ের আর্তনাদ,  সংবাদ সম্মেলন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী অঞ্চলে নতুন রোগে ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ আগামী উপজেলা নির্বাচনের জনাব শুকুর আলী সাহেবকে ভাইস চেয়ারম্যান প্রার্থী দেখতে চান দোয়ারা বাজার উপজেলা বাসী। তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন ধামরাইয়ে কফিল পাগলের ৮ম উরস শরিফ সম্পন্ন বাউল সংগীতে মাতোয়ারা ভক্তকূল পলাশে উৎসব মূখর পরিবেশে উদযাপিত হলো বাসন্তী পূজা। স্কুল ফিডিং শুভ উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিত নাদেরাবাদ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বাৎসরিক জলসা অনুষ্ঠিত পলাশে বিলের গভীর পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃ/ত্যু শ্যামনগরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ ব্যবসায়ীর জরিমানা ও খোলা বাজারে বিক্রি

ভিডিও সংবাদ 👇👇

প্রতিবন্ধী তরুণী ধ/র্ষ/ণে/র অ/ভি/যো/গে আ/সা/মি জামিনে, এক অসহায় মায়ের আর্তনাদ,  সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে আসামি জামিনে, এক অসহায় মায়ের আর্তনাদ,  সংবাদ সম্মেলন

গাজী আলী আকবর শ্যামল (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)

হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকায় বোবা ও প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ,এক অসহায় মায়ের আর্তনাদ করে আজ সংবাদ সম্মেলন করেছে।

 

মামলার আসামি জামিনে মুক্তি পাওয়ার পর ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর মা।

আজ শনিবার (৭/৩/২০২৬) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা এবং একটি ইন্টার গার্ডেন শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত। তার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। সীমিত আয়ে কষ্ট করে সংসার চালানোর মধ্যেই তার জীবনে নেমে আসে এই কালো অধ্যায়।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার বোবা ও প্রতিবন্ধী মেয়েকে গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখ বিকেলে প্রতিবেশী রনদীর গোপ (৪৫) তার বাসার তৃতীয় তলায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর তার মেয়ে কথা বলতে না পারলেও ইশারার মাধ্যমে বিষয়টি পাশের একজন আত্মীয় প্রতিবেশীকে জানায়। পরে সে তার মাকেও ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুরো বিষয়টি বোঝায়।

ঘটনার পরদিন ভুক্তভোগীকে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করে চিকিৎসা করানো হয় এবং সেখানে তার বক্তব্যও রেকর্ড করা হয়। পরবর্তীতে অভিযুক্ত রনদীর গোপকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, মামলার পর প্রথমদিকে আসামিকে গ্রেফতারে টাল বাহানা  হলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও বারবার অনুরোধের পর পুলিশ তাকে গ্রেফতার করে। তবে সম্প্রতি ওই আসামি জামিনে মুক্তি পেয়েছে।দাপটের সাথে সমাজে চলাচল করছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জামিনে মুক্তির পর আসামি ও তার সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। আসামি পয়সাওয়ালা ও প্রভাবশালী হওয়াতে  টাকার প্রভাব খাটিয়ে মামলাটি শেষ করে দেওয়ার কথাও এলাকায় প্রচার করে বেড়াচ্ছে।

এ অবস্থায় তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা প্রদান এবং আসামির পক্ষ থেকে সব ধরনের ভয়ভীতি ও চাপ বন্ধ করার দাবি জানান।

তিনি দেশের সাংবাদিক সমাজ ও মানবাধিকার কর্মীদের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান, যাতে একজন অসহায় মা তার প্রতিবন্ধী মেয়ের জন্য ন্যায়বিচার পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট