1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

বগুড়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া সদর উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেলে বগুড়া শহরের মাটিডালী বিমানমোড়স্থ মাহাথির হোটেল এন্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শহিদুল ইসলাম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস, জিয়া পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাহবুবুল হাসান শাহীন, সদর উপজেলা বিএনপির তথ্য গবেষণা সম্পাদক এস এম ইউসুফ বাদল, প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, উপদেষ্টা আলহাজ্ব আতাউর রহমান টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ মোজাফফর হোসেন, সদর উপজেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং ছাত্রনেতা কাওসার সিয়াম।
এ সময় বক্তারা বলেন, রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সাংবাদিক ফোরাম বগুড়ার সভাপতি শাফায়াত সজল, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ রসুল খন্দকার, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান, ধর্মীয় সম্পাদক মেহেদী হাসান জিহাদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক শামিম হোসেন, প্রচার সম্পাদক কামরুজ্জামান সম্পদ, নির্বাহী সদস্য ফজলে রাব্বি, হাসিবুল হাসান আরিফ, সদস্য সাদিকুল ইসলাম, ইসরাফিল শেখ বিজয় ও বায়জীদ হোসেন বাপ্পি।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। পরে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট