
হবিগঞ্জে চোনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ।
গাজী আলী আকবর শ্যামল( হবিগঞ্জ জেলা প্রতিনিধি)
হবিগঞ্জে চুনারুঘাট সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শনিবার (৭ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। রাত প্রায় ২টার দিকে সীমান্ত থেকে প্রায় দুইশত গজ ভেতরে শালবাগান এলাকায় টহলরত বিজিবি সদস্যরা কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে বস্তায় করে অবৈধভাবে মালামাল নিয়ে আসতে দেখে ধাওয়া দেয়। এ সময় চোরা কারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এদিকে ঐ দিন সকালে ৮আটটার দিকে সাতছড়ি সীমান্ত থেকে পৃথক অভিযানে মালিক বিহীন প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দ করা গরু ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করেছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এবং দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কাছে বিজেপিকে চোরা কারবারীদের সম্বন্ধে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে।