1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝাটুরদিয়া বাজারে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝাটুরদিয়া বাজারে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং

মো: শাহীন হাওলাদার 
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মো: শাহীন হাওলাদার 

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজারে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিল। এসময় এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে বাজারে বিক্রিত বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করতে বলা হয়। পাশাপাশি দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট