1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে পদ্মা নদীতে অভিযান ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জ/ব্দ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা” ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র,মাওয়া এলাকায় ডুবুরি অভিযান অব্যাহত শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে পদ্মা নদীতে অভিযান ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জ/ব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

লৌহজংয়ে পদ্মা নদীতে অভিযান ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার (৬ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার ঘোরদৌর বাজার এলাকা থেকে ডহরী পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,জাটকা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থানে পাতা অবস্থায় থাকা বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জব্দ করা প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল নদীর তীরে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তবে অভিযানের সময় জালের সঙ্গে কোনো মাছ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান,কারেন্ট জাল ব্যবহারের ফলে নদীর ছোট-বড় সব ধরনের মাছ ধ্বংস হয়ে যায়,যা নদীর জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।

এ ধরনের অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন,জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় পদ্মা নদীতে এই অভিযান চালানো হয়েছে।তিনি আরও জানান,নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

মৎস্য বিভাগের পক্ষ থেকে জেলেদের সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়েছে।নদীর প্রাকৃতিক মাছের উৎপাদন রক্ষা এবং জাটকা সংরক্ষণে সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট