
সাপাহারে ট্যাপেন্টা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা
মোঃ হামিদুর রহমান
ভ্রাম্যমাণ নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহার উপজেলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টা ট্যাবলেট বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার উপজেলার তিলনা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও নওগাঁ জেলা পুলিশের একটি দল। অভিযানে একটি ওষুধের দোকানে তল্লাশি চালিয়ে ৮ পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ওই দোকানে অবৈধভাবে ট্যাপেন্টা ট্যাবলেট বিক্রি করে আসছিল।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে একই অভিযানে সাপাহার উপজেলার তুড়িপাড়া এলাকা থেকে এক মহিলাকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে বলে জানা গেছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।