
বাবুল হাসান কেশবপুর উপজেলা প্রতিনিধি যশোর
যশোরের কেশবপুর উপজেলায় মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে চারজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।রবিবার কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের চারা বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাঠের মধ্যে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবন করার অভিযোগে মোঃ একরামুল, নাহিদ আরাফাত, রাহুল ও আলামিন গোলদারকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয় প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।