
হাবিবুর রহমান উপজেলা প্রতিনিধি ডিমলা
নীলফামারীর ডিমলায় আজ ০৮-০৩-২৬ রোজ রবিবার মাগরিবের পূর্বে স্থানীয় বণিক সমিতির উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমারা-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুজিবুর রহমান বিশেষ আলোচক কাজী রকুনুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়বে আমির কাজী হাবিবুর রহমান। মাওলানা নুর মুবাশ্বের সঞ্চালনায় আকবর আলী এ-সময় নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে বরন করে দেন ডিমলা উপজেলা বনিক সমিতির সভাপতি সদস্য ডিমলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সদস্যগন
প্রধান অতিথির নবনির্বাচিত এমপি মাওলানা আব্দুস সাত্তার বলেন, “রমজান আমাদের ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। ব্যবসায়ীদের সততা ও ন্যায়ের সাথে ব্যবসা পরিচালনা করে সাধারণ মানুষের সেবা করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বণিক সমিতির ভূমিকা অপরিসীম। আমরা একটি ইনসাফ কায়েম ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।বণিক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদকের সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও স্থানীয় উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়।ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।