
মো: নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।রোববার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লীক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি সহ প্রমুখ।