রৌমারীতে অটো-টেম্পু, সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ২৬ সদস্যের কমিটি অনুমোদন
সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স রকার কর্তৃক অনুমোদিত কুড়িগ্রাম জেলা অটো টেম্পু, সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের রৌমারী উপজেলা শাখার ২৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করেছে কুড়িগ্রাম জেলা কমিটি।
নতুন কমিটিতে মোঃ নুরুল আজম বাবুকে সভাপতি এবং মোঃ ওমর ফারুক ইসাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নতুন এই কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে রৌমারী উপজেলার অত্র সংগঠনের সকল শ্রমিকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়। শ্রমিকরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬