শার্শার বাগআঁচড়ায় জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ (২০২৬ ইং) রবিবারে বাদ আসর বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হাসান,উপজেলা সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, প্রভাষক হাবিবুর রহমান, ফিরোজ আল মাহমুদ, শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছার আহমেদসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, বাগআঁচড়া আমার নিজ জন্মভূমি। তাই আমি চাই আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।
এসময় তিনি আরও বলেন, শার্শা উপজেলার মানুষ আমাকে পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে ১২ তারিখের ভোটের মাধ্যমে। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি চাই শার্শা উপজেলার গণমানুষের কল্যাণে কাজ করতে এবং এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬