সিলেটের ওসমানীনগরে সা'লি'শে
সং'ঘ'র্ষে প্রা'ণ গেল যুব'কের
মোহাম্মদ আব্দুস ছালাম ষ্টাফ রিপোর্টার।
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের কিত্তে কমরপুর গ্রামে এক শালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আব্দুল সামাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কিত্তেকমরপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে। শুক্রবার (৬ মার্চ) রাতে তারাবির নামাজের শেষে একটি সালিশ বৈঠকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে কিত্তেকমরপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র আব্দুল সামাদ নিহত হন। এ ঘটনায় এখন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনার সাথে জরিত ৬ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইফতারের আগে উপজেলার উসমানপুর ইউনিয়নের কিত্তেকমরপুর গ্রামের আব্দুল সামাদ ও রফিকুল ইসলামের মধ্যে পারিবারিক রাস্তা নিয়ে কথা কাটাকাটি হয়। উভয় পক্ষের বাড়ির পাশাপাশি হওয়ায় কথা কাটাকাটি এবং রাস্তা নিয়ে বিরোধের বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার দিবাগত রাতে তারাবির নামাজের শেষে একই গ্রামে মাসুক মিয়ার বাড়িতে শালিশ বৈঠক বসে। ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে স্থানীয় ইউপি সদস্য শাকির আহমেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক মেম্বার মিনার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠকে বসেন। সালিশ বৈঠকের শেষ পর্যায়ে হঠাৎ করে উভয় পক্ষ উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষের ১০/১২ জন গুরুতর আহত হন। সংঘর্ষে ধারালো চাকুর আঘাতে ঘটনাস্থলে গুরুতর আহত হন আব্দুল সামাদ। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বালাগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূইয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। সুুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। ##
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬