1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দক্ষিণ আইচা যুবদল অফিসে হামলা ও ভাঙচুর,ওয়ার্ড যুবদল নেতা আহত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হুইপ আখতারুজ্জামান মিয়ার উদ্বোধনে ফুলপুর-ধুরইল বারুণী মেলা শুরু

ভিডিও সংবাদ 👇👇

দক্ষিণ আইচা যুবদল অফিসে হামলা ও ভাঙচুর,ওয়ার্ড যুবদল নেতা আহত।

স্টাফ রিপোর্টার, ভোলা।
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা যুবদলের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আফসার নামে এক তরমুজ চাষিকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

‎শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ আইচা বাজারের চৌধুরী মার্কেট ভবনের নিচতলায় অবস্থিত থানা যুবদলের অফিসে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দক্ষিণ আইচা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

‎আহত আফসার চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুবদলের সিনিয়র সহসভাপতি এবং ওই ওয়ার্ডের বাসিন্দা মফিজ মুন্সির ছেলে।

‎অভিযুক্তরা হলেন একই ওয়ার্ডের তোফাজ্জল মাতব্বরের ছেলে -মো. নূর নবী (৪৫), ৬ নম্বর ওয়ার্ডের মৃত শাহাজল সিকদারের ছেলে আঃ শহিদ ভুট্ট (৫০), ও সাইদের ছেলে মো. রবিউল (৩৫), সহ আরও ২০–৩০ জন।
‎‎থানার এজাহার সূত্রে জানা যায়, আহত আফসার ও কয়েকজন তরমুজ চাষি চর আইচা মৌজার ৮ নম্বর ওয়ার্ডে তরমুজ চাষ করেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে তারা যুবদল অফিসে ঢুকে চাঁদা দাবী করলে চাষিরা অস্বীকৃতি জানায়। তখন অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। এবং যুবদল অফিসের প্রায় ২০ হাজার টাকার আসবাবপত্র ভাংচুর করেন। এসময় থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদারের একটি স্মার্টফোনও ভেঙে ফেলেন তারা। হামলায় আহত চাষী আফসারকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎দক্ষিণ আইচা থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদার জানান, আমার অফিসের মধ্যে বসে থাকা অবস্থায় থানা যুবলীগের সদস্য নুরনবী মাতাব্বরের নেতৃত্বে হঠাৎ ২০-৩০ জন প্রবেশ করে ওয়ার্ড যুবদলের সিনিয়র সভাপতি ও তরমুজ চাষী আফসারের ওপর হামলা চালায়। এবং আমার অফিসের মালামাল ভাঙচুর করে। আমি আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনবে।

‎অভিযুক্ত মো. নূর নবী মাতাব্বর জানান, চাষি আফসার আমাদেরকে গালিগালাজ করায় আমরা রোষে ক্ষিপ্ত হয়ে হামলা করেছি। এরপর তিনি কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।

‎দক্ষিণ আইচা থানার (ওসি) আহসান কবির জানান, এ ঘটনায় একটি এজাহার পেয়েছি এবং তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট