নীলফামারী, ৮ মার্চ: “অধিকার, সমতা ও ক্ষমতায়ন—নারীর অগ্রযাত্রা অব্যাহত থাকুক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আনিসুর রহমান।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সমতা প্রতিষ্ঠায় শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের অধিকার নিশ্চিত করতে সরকারসহ সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা কয়েকজন নারীকে সম্মাননা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬