1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে মুফাসসির আহমদ রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রমজানের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সবাইকে রমজানের শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া এবং শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ ফরিদুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন বীরগাঁও গ্রামের সলিবনুর বাচ্চু,গাজীনগর গ্রামের জিয়াউর রহমান, শান্তিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুন আহমদ, জামলাবাদ গ্রামের আব্দুল লতিফ, আসামমোড়া গ্রামের রুকন মিয়া এবং বীরগাঁও গ্রামের নাজমুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট