1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাঠবিড়ালি কার পয়েন্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম

ভিডিও সংবাদ 👇👇

কাঠবিড়ালি কার পয়েন্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান কাঠবিড়ালি কার পয়েন্ট–এর মালিক দুই সহোদর ভাই মোঃ আব্দুল খালেক (সবুজ) ও মোঃ আব্দুল আওয়াল (রবি) এই ইফতার পার্টির আয়োজন করেন।ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।এছাড়াও স্থানীয় জনগণ এতে অংশগ্রহণ করেন।ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত অতিথিরা আয়োজকদের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।আয়োজক মোঃ আব্দুল খালেক (সবুজ) ও মোঃ আব্দুল আওয়াল (রবি) বলেন,পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সেই উদ্দেশ্য থেকেই এলাকার মানুষকে একত্রিত করতে এবং সবার সাথে ইফতার ভাগাভাগি করার জন্য এই আয়োজন করা হয়েছে।শেষে সকলের অংশগ্রহণে আন্তরিক পরিবেশে ইফতার সম্পন্ন হয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট