1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় পল্লী বিদ্যুৎ ১ ঠিকাদার সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি রামেকে রোগীর চাপ চরমে: শয্যার তিনগুণ ভিড়, আইসিইউ সংকটে ঝুঁকিতে শিশুদের জীবন অভিনেতা রাহুলের মৃত্যু ঘিরে শোক আর উত্তেজনার মিশেল সামনে এলো ময়নাতদন্তের চাঞ্চল্যকর তথ্য সালিশে আশার আলো, মাঝপথে বাধা: পারিবারিক বিরোধ মীমাংসা বৈঠক মুলতবি মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় পল্লী বিদ্যুৎ ১ ঠিকাদার সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর ঠিকাদাররা।একই সঙ্গে হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে সমিতির পক্ষ থেকে জেনারেল ম্যানেজার (জিএম) এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।রবিবার সকালে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি–১ কার্যালয়ের সামনে সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন এবং সভাপতির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতির উপর যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা ঠিকাদারদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল আলমসহ ঠিকাদার জাহিদুল ইসলাম, রোকনুজ্জামান, তাইজুল ইসলাম, আশরাফুল ইসলাম, সাগর ইসলাম ও শামীমসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।মানববন্ধন শেষে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর জেনারেল ম্যানেজারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং ভবিষ্যতে ঠিকাদারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।এ সময় বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর সকল সদস্য ও ঠিকাদাররা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন এবং ঘটনার দ্রুত বিচার না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট