
গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন:
নারী অধিকার ও সমতার বার্তা ছড়ালো
■■ আবুল কালাম আজাদ ■■
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ) এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই র্যালি গোমস্তাপুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি নেতৃত্ব দেন। এতে অংশ নেন উপজেলা সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শিক্ষিকাবৃন্দ, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও কর্মচারীগণ, এবং গণমাধ্যম ও সাংবাদিকবৃন্দ।
র্যালি শেষে বক্তব্যে উম্মে সালমা রুমি বলেন,
“আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দিন। নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করলেই একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন,
“গ্রাম্য আদালত সমাজে দ্রুত ও সহজ ন্যায়বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনসার ও বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সহযোগিতাও শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
আয়োজিত র্যালির মাধ্যমে নারী অধিকার, সমতা, সচেতনতা এবং ন্যায়বিচারের বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে।