1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
‎বাউফলে গভীর রাতে গোয়ালঘর থেকে ৪টি গরু চু/রি, ক্ষতিগ্রস্ত কৃষক নিঃস্ব ‎ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

‎বাউফলে গভীর রাতে গোয়ালঘর থেকে ৪টি গরু চু/রি, ক্ষতিগ্রস্ত কৃষক নিঃস্ব ‎

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

‎বাউফলে গভীর রাতে গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি, ক্ষতিগ্রস্ত কৃষক নিঃস্ব

‎পটুয়াখালী বাউফলে গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের শরীফ বাড়িতে ৮ মাচ রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

‎ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ বজলু শরীফ (৬৫) জানান, চুরি হওয়া চারটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। দীর্ঘদিনের কষ্টার্জিত পরিশ্রমে লালন-পালন করা গবাদিপশু হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
‎কান্নাজড়িত কণ্ঠে বজলু শরীফ বলেন,
‎“খেয়ে না খেয়ে কষ্ট করে গরুগুলো বড় করেছি। জীবনে এমন সর্বনাশ হবে ভাবিনি। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এই শোক সইতে পারছি না আল্লাহ যেন আমাকে নিয়ে যান।”

‎প্রতিবেশী মিরাজ নামে এক ব্যক্তি জানান, প্রতিদিনের মতো তিনি রাতে ছাগলছানাকে দুধ খাওয়াতে ঘুম থেকে ওঠেন। তখন আনুমানিক সাড়ে ১২টা বাজে। এ সময় তিনি ধীরগতিতে একটি পিকআপ গাড়ি চলার শব্দ শুনতে পান। গাড়িটি তার বাড়ির পাশ দিয়ে মূল সড়ক হয়ে শরীফ বাড়ির সামনে গিয়ে থামে। তবে তখন তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি। সকালে ঘুম থেকে উঠে গরু চুরির খবর জানতে পারেন। তিনি আরও বলেন, এর আগেও এলাকায় একই ধরনের চুরির ঘটনা ঘটেছে।

‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাতিলাপাড়া গ্রামে নিয়মিত চুরি হচ্ছে—বাড়িঘর, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন সম্পদ চুরি হয়ে যাচ্ছে। থানায় একাধিক অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো চোর শনাক্ত বা গ্রেপ্তার হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

‎এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



‎পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট