ডুমুরিয়ায় সব পাম্প গুলিতে লম্বা লাইন তেল পাচ্ছে না বাইকাররা।
মোঃসেলিম রেজা
ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি, খুলনা।
ডুমুরিয়ায় অধিকাংশ পাম্পে তেল পাচ্ছে না বাইকাররা। বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা চিন্তা করে ইরানযুদ্ধের জন্য তেলের সংকট হতে পারে মনে করে অসাধু ব্যাবসায়ী গন অবৈধ ভাবে মজুদের কারনে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় ডুমুরিয়া বাজার থেকে সুরু করে সুন্দর মহল বাজার পর্যন্ত যারা খুচরা তেল বিক্রি করেন সবাই বাড়তি দামে তেল বিক্রি করছেন। ১ লিটার পেট্রল ১৫০ টাকা পর্যন্ত ও বিক্রি হচ্ছে। এমত অবস্থায় একজন দোকান দারকে জিজ্ঞাসা করলে তিনি যানান ১৪০ টাকায় কিনে তিনি ১৫০ টাকায় বিক্রি করছেন। এমত অবস্থায় ডুমুরিয়ার কোন পাম্পে কোনো ধরনের তেল এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সরকার বলছে তেলের যথেষ্ট পরিমান মজুমদ সরকারের কাছে আছে দাম বাড়ার কোনো কারোন নাই। এর পর ও কিছু অসাধু ব্যাবসায়ি অবৈধ ভাবে ফায়দা লুটার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলে যানিয়েছেন কতৃপক্ষ। সাধারণ জনগন বলছে সরকার যদি কঠোর পদক্ষেপ নেয় তাহলে উক্ত পরিস্থিতি থেকে বাংলাদেশ মানুষ পরিত্রাণ পাবে। তা না হলে পূর্বের ন্যায় সাধারণ মানুষের দুঃখের শেষ থাকবেনা।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬