গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)
৯ মার্চ (২০২৬ ইং) সোমবারে যশোরের শার্শা উপজেলার যাদবপুর ডগেরবাগান এলাকায় মাদকবিরোধী অভি'যান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ শফিক (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।অ'ভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ। এ সময় আটক শফিককে মাদক রাখার দায়ে ৩ মাসের বিনাশ্রম কা'রাদণ্ড ও ১০০ টাকা অর্থদ'ণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কা'রাদণ্ডে'র আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।স্থানীয় প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের অ'ভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬