1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রমজান উপলক্ষে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর ইফতার সামগ্রী বিতরণ  এতিমখানায় আর্থিক অনুদান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারের কর্মস্থল পরিবর্তন জনস্বার্থে নতুন পদায়ন রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে কবরে নামলেন প্রতিমন্ত্রী অনন্য মানবিকতায় ভাসছেন প্রশংসায় মানুষের পাশে দাঁড়ান জনগণের ভোগান্তি সৃষ্টি করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রেমাক্রিতে ফেলে পালাল ট্রাভেল গ্রুপ আলীকদম প্রশাসনের সহায়তায় রক্ষা পেল ৪৭ পর্যটক সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ হবিগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত পর্যটক নারীকে গ ণ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে মূল আ সামি গ্রে প্তা র রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত সালথা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ। আমি জাতীয় সংসদে এ দেশের আপামোর নারী পুরুষ সবার জন্য কথা বলতে চাইএ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু । পবায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

রমজান উপলক্ষে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর ইফতার সামগ্রী বিতরণ  এতিমখানায় আর্থিক অনুদান

মুহাম্মদ সালাহ্ উদ্দীন , আলীকদম (বান্দরবান)
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মুহাম্মদ সালাহ্ উদ্দীন , আলীকদম (বান্দরবান)

পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানের আলীকদমে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করেছে Border Guard Bangladesh (বিজিবি)। সোমবার (৯ মার্চ) কক্সবাজার রিজিয়নের অধীন বান্দরবান সেক্টরের আওতাধীন Border Guard Bangladesh এর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর উদ্যোগে উপজেলার নয়াপাড়া ইউনিয়নে বসবাসরত স্থানীয় দুঃস্থ ও অসহায় ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক। এ সময় তিনি আলীকদম উপজেলার দুটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। প্রতিষ্ঠান দুটি হলো—আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং আলীকদম ইসলামিয়া এতিমখানা। মাহে রমজানে এতিম শিক্ষার্থীদের জন্য উন্নতমানের ইফতার ও সেহরির ব্যবস্থা নিশ্চিত করতে এ অনুদান প্রদান করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের অধীন বান্দরবান সেক্টরের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অত্যন্ত দুর্গম এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়াও “অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী ও অসহায় বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদানসহ নানা উদ্যোগ। অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট, কোয়ার্টার মাস্টার, বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজিবি কর্তৃপক্ষ জানায়, পার্বত্য অঞ্চলের মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট