1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগর থানা পুলিশের অভিযানে চো/রা/ই কৃত মালামাল উ/দ্ধা/র, আ/ট/ক ০৩ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগর থানা পুলিশের অভিযানে চো/রা/ই কৃত মালামাল উ/দ্ধা/র, আ/ট/ক ০৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

শ্যামনগর থানা পুলিশের অভিযানে চোরাই কৃত মালামাল উদ্ধার, আটক ০৩

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা): শ্যামনগর থানা পুলিশের অভিযানে চোরাই কৃত মালামাল উদ্ধার সহ ৩ জনকে আটক করা হয়েছে। গত ইং-১০/০২/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার পরে মামলার বাদী শ্যামনগর ফুলতলা মাজাট এলাকার মোঃ মোদাচ্ছের আলম লিটন এর বাড়ি হতে নগদ ২,৭০,০০০/-(দুই লক্ষ সত্তর হাজার) টাকা এবং ড্রয়ারের মধ্যে থাকা দুইটি স্বর্ণের রুলি, ছয় জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের গলার নেকলেস, স্বর্ণের দুইটি চেইন, পাঁচটি স্বর্ণের নাকফুল, , একজোড়া স্বর্ণের কানের ঝুমকা, দুই জোড়া রুপার পায়ের নুপুর, এবং রুপা, চুরি হয়। শ্যামনগর থানায় উক্ত ঘটনায় মামলা রুজু হওয়ার পরে পুলিশ টাকা, স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধারে আসামীদের গ্রেফতার অভিযানে নামে।শ্যামনগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ)/ এম সজীব আহমেদ এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।০৮/০৩/২০২৬ তারিখ রাতে তথ্য-প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নলাম বাগবাড়ি এলাকা হইতে সন্দিগ্ধ আসামী-১. মোঃ সাইফুল ইসলাম (৩৮), পিতা-শেখ জাকির হোসেন, মাতা-শরিফা বেগম, গ্রাম-ফুলতলা মাজাট, থানা-শ্যামনগর,জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় চোরাইকৃত কিছু স্বর্ণালংকার তার ভাই শেখ শিমুল হোসেন (৩০), পিতা-শেখ জাকির হোসেন, মাতা-শরিফা বেগম, গ্রাম-ফুলতলা মাজাট, থানা-শ্যামনগর,জেলা-সাতক্ষীরা, এ/পি গ্রাম-নয়াডিঙ্গি, থানা-সাটুরিয়া,জেলা-মানিকগঞ্জ তার কাছ থেকে নিয়ে গেছে এবং উক্ত স্বর্ণালংকার তার কাছে আছে। আসামী-মোঃ সাইফুল ইসলামকে নিয়ে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন নয়াডিঙ্গি বাজারের পাশে নয়াডিঙ্গি গ্রামে শেখ শিমুল হোসেন এর ভাড়া বাসায় উপস্থিত হইয়া ঘটিকায় ১নং আসামীর সনাক্তমতে ২নং আসামীকে হেফাজতে গ্রহন করি। ২নং আসামীকে চোরাইকৃত স্বর্ণালংকারের বিষয়ে জিজ্ঞাসাবাদে সে জানায় সে তার ভাই ১নং আসামীর নিকট থেকে নেওয়া স্বর্ণালংকার তার আপন বোন ৩নং আসামী-জাকিয়া সুলতানার কাছে রেখে এসেছে। ১ ও ২নং আসামীকে নিয়ে মানিকগঞ্জ সদর থানাধীন জায়গির সাকিনে তার বোন জাকিয়া সুলতানার ভাড়াকৃত একটি কক্ষে ০৮/০৩/২০২৬ তারিখ ভোর রাতে উপস্থিত হয়ে তার বসত কক্ষ হতে ৩নং আসামী-জাকিয়া সুলতানাকে সঙ্গীয় নারী পুলিশের সহায়তায় হেফাজতে নিয়ে স্বর্ণালংকার’ বিষয়ে জিজ্ঞাসাবাদে তার ঘরের মধ্যে থাকা স্টীলের বাক্সের ভিতর থেকে তার নিজ হাতে বের করে দেওয়া মতে জব্দ তালিকা-০৪ এ বর্ণিত (i) ০১ জোড়া স্বর্ণের রুলি, (ii) ০১ টি স্বর্ণের নেকলেস, (iii) ০১ জোড়া স্বর্ণের সুইসুতা কানের দুল, , (iv) ০১ জোড়া ঘন্টাপাশা স্বর্ণের কানের দুল, (v) ০১ জোড়া স্বর্ণের কানের রিং, (vi) ০৩ টি স্বর্ণের আংটি, (vii) ০২ টি স্বর্ণের লকেট, (viii) ০১ টি স্বর্ণের নাকফুল, উদ্ধার করি। যাহার সর্বমোট বাজার মূল্য অনুমান ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা। ১নং আসামী-মোঃ সাইফুল ইসলাম এর দেয়া তথ্য মতে তার কালিগঞ্জ থানাধীন মৌতলা বাজারে একটি স্বর্ণের দোকানে থেকে ০১ টি আংটি, ০১ টি চেইন ও ০১ জোড়া ঝুমকা এর গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। উক্ত আসামীদেরকে ০৯/০৩/২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এর আগে অপর আসামী সবুজ, পিতা-জহুরুল, সাং-ফুলতলা মাজাট কে ২৩ ফেব্রুয়ারী গ্রেফতার করে তার বিভিন্ন দোকানে বিক্রয় করা ০২ টি আংটি ও একটি চেইনের স্বর্ণ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট