হবিগঞ্জে বাহুবলে দরিদ্র কল্যাণ সংস্থা (মানবাধিকার কর্মী) ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেফতার।
গাজী আলী আকবর শ্যামল (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)
হবিগঞ্জের বাহুবলে দরিদ্র কল্যাণ সংস্থা (মানবাধিকার কর্মী) অফিস সহকারি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি নুরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রোববার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল ইসলাম বাহুবল উপজেলার লাকুড়িপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে দরিদ্র কল্যাণ সংস্থা (মানবাধিকার অফিস) কর্মরত ছিলেন।
র্যাব জানায়, ভুক্তভোগী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গোগাউড়া এলাকার বাসিন্দা। প্রায় এক বছর আগে তিনি বাহুবল উপজেলার মহাশয়ের বাজার এলাকায় অবস্থিত ঐ প্রতিষ্ঠানে সহকারী হিসেবে চাকরি নেন। চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই নুরুল ইসলাম তার প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় তাকে যৌন হয়রানি করে আসছিলেন।
অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুরে নুরুল ইসলাম ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে প্রায় পাঁচ মাস ধরে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী চাকরি ছাড়তে চাইলে ধারণকৃত ভিডিও বিদেশে থাকা পরিচিতদের কাছে পাঠানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে হবিগঞ্জের বাহুবল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এরপর আসামিকে গ্রেপ্তারে র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬