1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরি চেক বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী অঞ্চলে নতুন রোগে ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ আগামী উপজেলা নির্বাচনের জনাব শুকুর আলী সাহেবকে ভাইস চেয়ারম্যান প্রার্থী দেখতে চান দোয়ারা বাজার উপজেলা বাসী। তরুণ সনাতন সংঘ (টি.এস.এস)-এর উদ্যোগে কোম্পানিগঞ্জ বিষ্ণুপুরে গীতা পাঠশালার শুভ উদ্বোধন ধামরাইয়ে কফিল পাগলের ৮ম উরস শরিফ সম্পন্ন বাউল সংগীতে মাতোয়ারা ভক্তকূল পলাশে উৎসব মূখর পরিবেশে উদযাপিত হলো বাসন্তী পূজা। স্কুল ফিডিং শুভ উদ্বোধন-২০২৬ অনুষ্ঠিত নাদেরাবাদ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বাৎসরিক জলসা অনুষ্ঠিত পলাশে বিলের গভীর পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃ/ত্যু শ্যামনগরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ ব্যবসায়ীর জরিমানা ও খোলা বাজারে বিক্রি

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরি চেক বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরি চেক বিতরণ

 

পটুয়াখালী বাউফল দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে বাউফল উপজেলাতে ঢেউটিন ও গৃহ মঞ্জুরি বাবদ চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ১০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার চেক ও ঢেউটিন তুলে দেন ।

বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“সরকার সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, এলাকায় ফায়ার সার্ভিসের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমদ। কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাইদুল মোরশেদ মুরাদ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ মানবিক সহায়তা কর্মসূচি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব করবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়ক হবে।

প্রতিটি পরিবারকে ২ বান (মোট ১৬ পিস) করে ৯ ফুট উচ্চতার ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট