1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি চার দিনেই ‘ক্লোজড’ থানার ওসি! ? কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম ১৩ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ ও প্রশ্নোত্তর পর্ব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম নাজিরহাটে জ্বালানি তেল মজুদের দায়ে পাম্প মালিককে জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

শ্যামনগরে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) :
সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে “স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়-এর সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, জয়ীতা-এর নির্বাহী পরিচালক অষ্টমী মালো প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক। কর্মসূচিটি আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এবং সহযোগিতায় কমনওয়েলথ ফাউন্ডেশন। আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকিতে উপকূলীয় এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট