1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দুর্গাপুরে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

দুর্গাপুরে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

দুর্গাপুরে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

দুর্গাপুর উপজেলা প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে ভয়েসেস ফর চেঞ্জ প্রজেক্ট-এর উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং সমতা নারী কল্যাণ সংস্থা, রাজশাহীর সহযোগিতায় আয়োজিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা। ভয়েসেস ফর চেঞ্জ প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংলাপে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী নেত্রী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অ. ন. ম রাকিবুল ইউসুফ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শম্পা পারভীনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, নারী নেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংলাপে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়ন, নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি, তথ্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং সরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা বলেন, এ ধরনের সংলাপ জনগণের সমস্যা সরাসরি তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে এবং স্থানীয় পর্যায়ে সুশাসন, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট