1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রমজানের শিক্ষা ব্যক্তি থেকে রাষ্ট্রীয় জীবনে প্রয়োগের আহ্বান-অধ্যাপক ফজলুল করীমের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংগাবাড়িতে মা/দ/ক উদ্ধারের ঘ/ট/না: অভিযুক্তকে ‘জামায়াত কর্মী’ দাবি নিয়ে প্রতিবাদ পাবনা ও রংপুরসহ ৪ জেলার ডিসি প্রত্যাহার আগামীকাল জানা যাবে এলপিজি গ্যাসের নতুন দাম মি/থ্যা চাঁ/দা/বা/জির মা/ম/লা/য় ২৪ দিন ধরে কারাগারে সাংবাদিক খাইরুল ইসলাম ফকির, সিলেট জেলা স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ ৩০ এপ্রিল দেশজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের ঝু ল ন্ত মর দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলার যুবদলের সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ সাহেব। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে কিশোরের ঝুলন্ত ম/র/দেহ উ/দ্ধা/র গ্রামের মাটি থেকে ভাইরাল তারকা: বুম হাতে ‘লাইভ’ তাজুর গল্প, তবু পিছু ছাড়েনি দারিদ্র্য।

ভিডিও সংবাদ 👇👇

রমজানের শিক্ষা ব্যক্তি থেকে রাষ্ট্রীয় জীবনে প্রয়োগের আহ্বান-অধ্যাপক ফজলুল করীমের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

রমজানের শিক্ষা ব্যক্তি থেকে রাষ্ট্রীয় জীবনে প্রয়োগের আহ্বান-অধ্যাপক ফজলুল করীমের

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

রমজানের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।বুধবার (১১ মার্চ) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলমা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,পবিত্র রমজান আমাদের আত্মসংযম, ন্যায়পরায়ণতা ও মানবিকতার শিক্ষা দেয়। একজন মানুষ যখন রমজানের আদর্শে নিজেকে গড়ে তোলে, তখন তার চরিত্রে সততা,দায়িত্ববোধ ও নৈতিকতা বৃদ্ধি পায়।অধ্যাপক ফজলুল করীম বলেন,ব্যক্তিজীবনের এই গুণাবলি যদি সমাজ ও রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হয়,তবে দুর্নীতি,অবিচার ও অন্যায়ের অনেকটাই দূর করা সম্ভব।

তিনি আরও বলেন,রমজান আমাদের ক্ষুধার্ত মানুষের কষ্ট উপলব্ধি করতে শেখায় এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই রাষ্ট্র পরিচালনায় দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন,ন্যায়,সত্য ও মানবিকতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি,স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।

রমজানের মহান শিক্ষা কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ না রেখে ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।তখনই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক ফজলুল করীম। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মো:হারুনুর রশিদ,এবং প্রফেসর ড:দেওয়ান এম এ সাজ্জাদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লৌহজং উপজেলার নায়েবে আমীর মাওলানা সিরাজুল ইসলাম এবং কলমা ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মুফতি মহসিন উদ্দিন।এ সময় স্থানীয় জামায়াত নেতাকর্মী,সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট