1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে ওমর ফারুক আহমেদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে ওমর ফারুক আহমেদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রৌমারীতে ওমর ফারুক আহমেদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল।

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যুবসমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে রৌমারী বাজারের জলছাপ বিল্ডিংয়ের ছাদে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন ২নং শৌলমারী ইউনিয়ন শাখার সাবেক ছাত্রদল নেতা মোঃ ওমর ফারুক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ নাজিমুদ্দিন আকন্দ নাজিম। মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ২নং শৌলমারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাঈনুল ইসলাম, ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বাদশা হাওলাদার এবং রৌমারী জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ লাস্য বিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসে ইফতার মাহফিলের মতো আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
পরে ইফতার মাহফিলে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার সামগ্রী পরিবেশন করা হয়। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বস্তরের মানুষের সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট