1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঈদের আনন্দ ভাগ করে নিতে পানছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের উপহার বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

ঈদের আনন্দ ভাগ করে নিতে পানছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের উপহার বিতরণ

ফাহিম উদ্দিন,পানছড়ি প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ফাহিম উদ্দিন,পানছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিটে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, পানছড়ির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মো. কাজী আকাশ-এর সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তারসহ পানছড়ি উপজেলার মোট ৩১৫ জন ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।  বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল—প্রতিজনের জন্য ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিনিগুঁড়া চাল, ৫০০ গ্রাম সুজি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৪ প্যাকেট সেমাই (লাচ্ছা ও বাংলা) এবং ১ প্যাকেট নুডলস। ঈদকে সামনে রেখে এমন উপহার পেয়ে ভাতাভোগী সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট