
নিজস্ব প্রতিবেদন
আজ সোমবার গাজীপুর ধান-গবেষণার সামনে আনুমানিক রাত ১০:০০ ঘটিকা থেকে ১০:৩০ ঘটিকার সময়ে ছকিনা বেগম নামে এক বৃদ্ধা “মা” রাস্তা দিয়ে চলা চলের সময় গাজীপুর পরিবহন নামে একটি বাস স্ব-জোরে তাকে চাপা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরবর্তীতে পথচারীরা তাকে অজ্ঞান অবস্থায় প্রাথমিক চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার জ্ঞান ফিরলে জানাযায় তার নাম ছকিনা বেগম, তার ছেলের নাম বায়েজিদ ঢোল বাদক, মেয়ের নাম কমলা সুন্দরী, তার বাড়ি ময়মনসিংহ সদর, এ পর্যন্ত জানাযায় এর বাহিরে তিনি কিছু বলতে পারেনি। তিনি বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের অবজারভেশন বেডে চিকিৎসাধীন রয়েছেন। যদি তিনি কাহারও পরিচিত জন হয়ে থাকেন। তাহলে তার আত্মীয়-স্বজনকে খুব দ্রুতই উক্ত মেডিকেলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।