
চিরিরবন্দরে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইয়াবা সেবনের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের নয়াপাড়া এলাকায় জগদীশ চন্দ্র রায়ের বাড়ি থেকে তার ছেলে নয়ন রায় (২২)কে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।
এসআই ইব্রাহিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঘটনার সংবাদ পেয়ে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় অভিযুক্ত নয়ন রায়কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী জানান, অভিযানের সময় আসামির কাছ থেকে এক পিস টাপেন্ডাউল ট্যাবলেট, একটি গ্যাস লাইট ও রাংতা কাগজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।