1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দাঁতভাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আবুল হাশেম সরকার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের শার্শা উপজেলায় উলাশি ইউনিয়নের “উলাশি জিয়ার খাল” পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক  মোহাম্মদ  আশেক হাসান । কেশবপুরে মব সৃষ্টি করে সাজাপ্রাপ্ত আ/সা/মি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাহাঙ্গীর আলম গ্রে/ফ/তা/র হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। নিরপরাধ দিনমজুর কারাগারে লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে তোলপাড় ফুলগাজীতে ইট ভাটায় জরিমানা ও লাইসেন্স নবায়নের নির্দেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ টানা (৩) তিন বন্ধ থাকবে মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

দাঁতভাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আবুল হাশেম সরকার

সাহের আলী রৌমারী উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সাহের আলী রৌমারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রৌমারী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ আবুল হাসেম শরকার। এ উপলক্ষে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এক বিবৃতিতে মোঃ আবুল হাসেম শরকার বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়ন, কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, দাঁতভাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ঘটানোই হবে তার প্রধান লক্ষ্য।
মোঃ আবুল হাসেম শরকার দাঁতভাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতার সাথে ইউনিয়নের উন্নয়নে কাজ করবেন। তিনি আশা প্রকাশ করেন, দাঁতভাঙ্গা ইউনিয়নের জনগণ উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডকে বিবেচনায় রেখে আগামী নির্বাচনে তাকে সমর্থন দিয়ে পাশে থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট