1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দুর্গাপুরে ভিজিএফ তালিকা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মা/র/ধ/র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

দুর্গাপুরে ভিজিএফ তালিকা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মা/র/ধ/র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

দুর্গাপুরে ভিজিএফ তালিকা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মারধর

নিজস্ব প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ কার্ডের তালিকা প্রস্তুতকে কেন্দ্র করে নওপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী সরদারকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার শ্যামপুর গ্রামের বৌ-বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের জন্য ভিজিএফ কার্ডের তালিকা প্রস্তুত করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, আফাজ উদ্দিন এবং ছাত্রদল নেতা বিপ্লব হোসেনসহ ১০-১২ জন নেতাকর্মী তাদের পছন্দের ব্যক্তিদের নামে ২৪০টি কার্ড দেওয়ার জন্য চেয়ারম্যানের ওপর চাপ প্রয়োগ করেন। কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয়।
আহত চেয়ারম্যান আজাদ আলী সরদার জানান, হামলাকারীরা তাকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পাশের একটি পুকুরে ফেলে দেয়। এছাড়া তার কাছে থাকা ভিজিএফ কার্ডের তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংকের চেক এবং প্রায় ৪৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “আমি পরিষদ থেকে তালিকা জমা দিতে দুর্গাপুরে যাচ্ছিলাম। পথিমধ্যে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়।”
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে চেষ্টা করেও অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট