
এম,এ,করিম ভুঁইয়া, স্টাফ রিপোর্টার
কহুয়া মজুমদার বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মইনুল ইসলাম নোটন মজুমদার (৭০) এর বসত ঘর পুড়ে ছাঁই। ৪ নং বক্সমাহমুদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কহুয়া মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে,১০ মার্চ (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১.৩০ মিনিটে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয় লোকজন,স্থানীয় বাসিন্দা শেখ সাদী বলেন,হঠাৎ আগুনের শব্দ শুনে আশেপাশে লোকজন এসে দেখে মইনুল ইসলাম নোটন,(৭০) তার স্ত্রী,(৬০) তার ছেলে,(২০) তিনজন ঘরের ভিতরে অবস্থান করছিল,মানসিক অসুস্থ তিনজন ঘরের মধে, স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে, আগুনের ভয়াবহ তাণ্ডব দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়, খবর পেয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের মালামাল আসবাবপত্র সব পুড়ে ছাঁই হয়ে যায়, ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকা,বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুমন পাটোয়ারী বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে, আমি পরশুরাম ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই, সময় মত তারা না আসলে পুরোবাড়ি আগুনে পুড়ে যেত। আগুনে পোড়া, ক্ষতিগ্রস্ত, নোটন মজুমদার সর্বস্বান্ত হয়ে দিশেহারা, তিনি বলেন, কিভাবে কি হয়ে গেল, আমি জানিনা, এখন আমাদের কি হবে? কোথায় থাকবো? কি খাব?