1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, 
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) অসীম বরন তালুকদার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মীরা চন্দ, ইউপি সদস্য মো. আব্দুল আওয়াল, লিটন তালুকদার, মো. রাজ্জাক মিয়া, মিজানুর রহমান, সংরক্ষিত সদস্য মোছা. হাওয়ারুন নেছা, রাহেলা বেগম ও রাজু মালা। এছাড়া কম্পিউটার অপারেটর সজীব দাস, দফাদার হরিধন দেবনাথসহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। চাল নিতে আসা উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট