1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাগাজীতে ইউপি উদ্যোক্তা সুমনের অপসারণ দাবিতে মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

সোনাগাজীতে ইউপি উদ্যোক্তা সুমনের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

সোনাগাজীতে ইউপি উদ্যোক্তা সুমনের অপসারণ দাবিতে মানববন্ধন

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

দুর্নীতি, অনিয়ম ও সেবা নিতে টাকা আদায়ের অভিযোগ; দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আমিরুল ইসলাম সুমনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুরে কুঠির হাট বণিক সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেয় স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে হয়রানির শিকার বলে দাবি করা বেশ কয়েকজন ভুক্তভোগী সাধারণ মানুষও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণে অনিয়ম, জন্মনিবন্ধন করতে অতিরিক্ত টাকা আদায়, ভিজিএফ ও ভিজিডি কার্ডধারীদের কাছ থেকেও অর্থ আদায়ের মতো নানা অভিযোগ রয়েছে উদ্যোক্তা আমিরুল ইসলাম সুমনের বিরুদ্ধে। এছাড়া সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ করার অভিযোগও তুলে ধরেন তারা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে একটি সিন্ডিকেট গড়ে তুলে একক আধিপত্য কায়েম করেছেন সুমন। এতে করে ইউনিয়নের সাধারণ মানুষ কার্যত জিম্মি হয়ে পড়েছে। তারা দাবি করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে উদ্যোক্তা হিসেবে নিয়োগ পাওয়া এই ব্যক্তি ইতোমধ্যে প্রতারণার একটি মামলায় কারাভোগও করেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে তিনি বিলাসবহুল বাড়ি নির্মাণ এবং বিভিন্ন স্থানে জমি ক্রয় করেছেন। তার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে চরমজলিশপুর ইউনিয়নের সেবা প্রত্যাশী জনগণ ক্ষোভে ফুঁসে উঠেছে।
এ সময় বক্তারা আরও জানান, বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত উদ্যোক্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাকে অপসারণ করা না হলে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উপজেলা যুবদলের সদস্য নুর ফরিদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার ওয়াহেদ উদ্দিন ফরিদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি আবুল কাসেম, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি বেলাল হোসেন এবং স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট