1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বরিশালে কাভার্ডভ্যান চাপায় নারী নি/হ/ত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। ফেনীতে সংকটাপন্ন গৃহবধূ পারুল আক্তার জরুরি ভিত্তিতে ৫ ব্যাগ রক্ত প্রয়োজন, দেশবাসীর কাছে দোয়ার আকুতি

ভিডিও সংবাদ 👇👇

বরিশালে কাভার্ডভ্যান চাপায় নারী নি/হ/ত

মোঃ সাজ্জাদ আলম  উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদ আলম  উপজেলা প্রতিনিধি

বরিশাল নগরীতে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার চালকও আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর সিএন্ডবি রোড এক নম্বর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌসি বেগম জোসনা (৪০) নগরীর সিএন্ডবি পোল বাগানবাড়ী এলাকার বাসিন্দা ও শহিদুল ইসলামের স্ত্রী। আহত রিকশাচালক মো. আউয়াল (৩০) ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা। স্থানীয়দের বরাতে কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন-উল-ইসলাম জানান, অটোরিকশা ভুল পাশ দিয়ে বেপরোয়া গতিতে নগরীর আমতলা মোড়ের দিকে যাচ্ছিল। তখন ঢাকা থেকে বরিশালের রূপাতলীগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও নারী যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন। ওসি বলেন, কাভার্ডভ্যান ও রিকশা জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট