1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঈদযাত্রা নিরাপদ করতে উত্তর বংগের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
মানবতার ফেরিওয়ালা ইমনের উদ্যোগে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহীতে টানা মৃদু তাপপ্রবাহ: ৩৭ ডিগ্রি ছাড়িয়ে তাপমাত্রা, ভোগান্তিতে জনজীবন প্রাণের টানে কক্সবাজারে মুন্সিগঞ্জের ‘এসএসসি ৯৩ ব্যাচ’: একাল ও সেকালের মেলবন্ধন পাটকেলঘাটায় গাড়ি থেকে ১৩ লিটার অকটেন উ/দ্ধা/র, মালিককে জরিমানা। লৌহজংয়ে কৃষি প্রণোদনা ২০০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার যশোর-বেনাপোল মহাসড়কে বিশেষ অভিযানে ৬কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।ডায়মন্ড ও বিভিন্ন বিদেশী মূদ্রাসহ ভারতীয় নাগরিক আ/ট/ক করেছে (বিজিবি) *বাঁশখালীর উপকূলে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আ/ট/ক* বিজন কান্তি সরকার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ। পলাশে নিরাপদ অভিবাসন বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা অবৈধ জ্বালানি মজুদে অভিযান: ভান্ডারিয়ায় ব্যবসায়ীকে জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

ঈদযাত্রা নিরাপদ করতে উত্তর বংগের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

কাজী আহসানুল হাবীব, জেলা প্রতিনিধি,
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

কাজী আহসানুল হাবীব, জেলা প্রতিনিধি,

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হাইওয়ে পুলিশ বক্সের সামনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ডিআইজি (অপারেশনস অ্যান্ড অ্যাডমিন) মোঃ রফিকুল হাসান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী খ. মোঃ শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুর কবীর খান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (গাজীপুর রিজিয়ন) এস. এম. মাহবুবুর রহমান। বক্তারা উল্লেখ করেন, উত্তর বংগগামী যাত্রীদের পবিত্র ঈদুল ফিতরের যাত্রা নির্বিঘ্ন করতে, প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং যত্রযত্র পার্কিং এবং রাস্তা বন্ধ রেখে যাত্রী উঠানামায় কঠোর নজরদারী থাকবে।

সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে সভাপতি মিনার উদ্দিন,দেওয়ান জসিম উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভায় আসন্ন ঈদকে সামনে রেখে চন্দ্রা ও আশপাশের মহাসড়কে যানজট নিরসন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।এ সময় পরিবহন মালিক, শ্রমিক নেতা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সভার আয়োজন করে নাওজোড় হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিয়ন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট