1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ

নৃপেন হালদার,কোটালীপাড়া,(গোপালগঞ্জ) 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নৃপেন হালদার,কোটালীপাড়া,(গোপালগঞ্জ) 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন মৎস্যজীবীর মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।আজ বুধবার কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় এ সব বকনা বাছুর বিতরণ করা হয়। জেলা সৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছুরগুলো বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার,উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়,দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ,মৎস্যজীবী হেমায়েত মোল্লা বক্তব্য রাখেন। মৎস্যজীবী হেমায়েত মোল্লা বলেন,দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময় আমাদের আর বেকার থাকতে হবে না।আমরা অবসর সময়ে এই বাছুর পালন করে সাবলম্বী হতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন,দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের ভূমিকা অপরিসীম। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময়ে জেলেদের যেন আয় বন্ধ না হয় সেই উদ্দেশ্যেই সরকার এ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।আর সেই বিকল্প কর্মসংস্থান হিসেবে এই বকলা বাছুর বিতরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট