
নার্গিস আক্তার জেলা প্রতিনিধি ব্রাক্ষণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কাজী নাজমুল হোসেন তাপস-এর উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কাজী নাজমুল হোসেন তাপস। তিনি বলেন, “রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এই ইফতার মাহফিল আমাদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও দৃঢ় করবে।” দোয়া ও মোনাজাত: ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ করে নবীনগর উপজেলার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়। উপস্থিত অতিথিবৃন্দ এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং ইফতার শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।