মুহাম্মদ সালাহ্, আলীকদম (বান্দরবান)
বান্দরবানের আলীকদম উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার (অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতার পাশাপাশি হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট ফেইলর হওয়ায় তিনি মারা যান। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের দেশের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার অন্তর্গত শাহাপুর এলাকায়। তবে দীর্ঘদিন ধরে তিনি বান্দরবানের আলীকদম উপজেলায় বসবাস করছিলেন এবং এখানকার মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। তিনি দীর্ঘদিন আলীকদম উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সুসম্পর্ক রেখে সম্মানজনক জীবনযাপন করেছেন। গত ১১ মার্চ ২০২৬ তারিখে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আলীকদম কলেজ মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে নিজ গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহাপুরে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। তার মৃত্যুতে আলীকদম উপজেলার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬