রিপোর্টার: আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার আলীনগর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ ১২ই মার্চ, রোজ বৃহস্পতিবার, সকাল ৯ টা থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলীনগর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম। চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম বলেন “আসন্ন ঈদুল ফিতরে যেন কোনো মানুষ খাদ্যের কষ্টে না থাকে, সেজন্যই এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত অভাবীদের হাতেই এই চাল তুলে দেওয়া হচ্ছে।” উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সচিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভুক্তভোগীদের একজন, মোঃ আজিজুর রহমান, বলেন,
“এই চাল বিতরণ আমাদের পরিবারের জন্য ঈদ উদযাপনকে অনেক সহজ করেছে। ইউনিয়ন পরিষদের এমন সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।
২০২৫-২০২৬ অর্থ বছরে মানবিক সহায়তা ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় উপজেলার অন্যান্য ইউনিয়নের মতো আলীনগরেও এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্ডধারী প্রতি উপকারভোগীকে ১০ কেজি চাল প্রদান করা হচ্ছে। ইউনিয়নের মোট ২,১৪৬ জন গরিব, দুঃখী ও অসহায় মানুষ এই সুবিধা পাচ্ছেন। চাল বিতরণ কার্যক্রমটি পরিচালনা করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), যা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে যে, কার্যক্রমটি সময়মতো ও সুষ্ঠুভাবে চলবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬