1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
এনায়েতপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ইছাহাক হোসেন,, শাহজাদপুর বেলকুচি (সিরাজগঞ্জ)

এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টায় এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজার ও সঞ্চালনায় ছিলেন এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুব শক্তির মুছা হাসেমী, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, এনায়েতপুর থানা শাখার ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মোঃ মাসুদ রানা, চৌহালী উপজেলা তাঁত শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের প্রামাণিক, চৌহালী উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মন্ডল, এনায়েতপুর থানা শাখার ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মোঃ মাসুদ রানা, প্রমূখ। বক্তাগণ বলেন, ইসলামী তাকওয়া ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। পবিত্র রমজান মাসের মর্যাদা রক্ষা করে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি সুন্দর রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট