
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
সোনাগাজীর নবাবপুরে ১৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে জমকালো আয়োজন; বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চেয়ারম্যান জহিরুল আলম পবিত্র মাহে রমাদান উপলক্ষে কুরআন তিলাওয়াতের সৌন্দর্য ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ২য় তম ক্বেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবাবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মাওলানা নুর নবী। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা মাসুদ রানা, ফখরুল ইসলাম ফারুক, মামুনসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন তিলাওয়াত শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি মুসলিম উম্মাহর আত্মিক উন্নয়ন এবং নৈতিক শিক্ষার অন্যতম মাধ্যম।
এমন আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা ও আগ্রহ সৃষ্টি করে এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। আয়োজকরা জানান, নবাবপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দাখিল মাদ্রাসা, নূরানী মাদ্রাসা, হিফজ মাদ্রাসা, হাই স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনের শিক্ষার্থীসহ সর্বমোট প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে কুরআন তিলাওয়াতের শুদ্ধতা, সুর, তাজবীদ ও উপস্থাপনার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়। এসময় অভিভাবক ও স্থানীয়রা বলেন, এমন ধর্মীয় আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে এবং সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা