1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নাদেরাবাদ রওজাতুল উলুম হাফিজিয়া ও ইসলামিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

নাদেরাবাদ রওজাতুল উলুম হাফিজিয়া ও ইসলামিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ চাঁপাইনবাবগঞ্জ

আজ ১২ মার্চ, বৃহস্পতিবার, ২২ রমজান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের অন্তর্গত নাদেরাবাদ গ্রামে অবস্থিত রওজাতুল উলুম হাফিজিয়া ও ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং মাদ্রাসার উন্নয়ন ও ছাত্রদের কল্যাণে দান করার জন্য মুসল্লি ও উপস্থিত জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মাওলানা সাদিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও ৮ নং আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব আখতারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন রহনপুর বড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মনিরুজ্জামান। তিনি তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব, রোজার ফজিলত এবং ইসলামী শিক্ষা বিস্তারে মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি মাদ্রাসার উন্নয়ন এবং ছাত্রদের সার্বিক কল্যাণে সমাজের বিত্তবান ও দ্বীনপ্রিয় মানুষদের দান ও সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার সভাপতি জনাব আখতারুল ইসলাম বলেন, রওজাতুল উলুম হাফিজিয়া ও ইসলামিয়া মাদ্রাসা এই এলাকার দ্বীনি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে অনেক ছাত্র কুরআনের হিফজ ও ইসলামী শিক্ষা অর্জন করছে। তিনি বলেন, একটি মাদ্রাসা পরিচালনা করতে হলে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা অপরিহার্য। তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের প্রতি মাদ্রাসার উন্নয়ন এবং ছাত্রদের থাকা-খাওয়া ও শিক্ষার ব্যয় নির্বাহে উদারভাবে দান করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে হাফেজ ক্বারী মাওলানা সাদিকুল ইসলাম মাদ্রাসার সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং মাদ্রাসার ছাত্রদের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। ইফতার ও দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, অভিভাবক ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মাদ্রাসার সার্বিক উন্নতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট