1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পানছড়িতে সাব-জোনের উদ্যোগে অসহায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

পানছড়িতে সাব-জোনের উদ্যোগে অসহায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১২ মার্চ (বৃহস্পতিবার) পানছড়ি উপজেলার সাব জোনে বিভিন্ন এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর সদস্যরা সরাসরি অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাউল, চিনি, তেল, নুডুলস, সেমাই সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। রমজান মাসে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এ সময় পানছড়ির সাব জোন কমান্ডার মেজর জায়েদ-উর রহমান অয়ন জানান, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ অব্যাহত থাকবে। ইফতার সামগ্রী পাওয়া উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, রমজান মাসে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট