মোঃ দেলোয়ার হোসেন সহ- সম্পাদক
গতকাল ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ৪৫ মিনিটে বগুড়া জেলার শাজাহানপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ আশিক ইকবাল।যোগদানের সময় শাজাহানপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানান। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি শাজাহানপুর থানার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।নবাগত ওসি মোঃ আশিক ইকবাল শাজাহানপুর উপজেলার সম্মানিত জনগণের উদ্দেশ্যে বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তাই তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং যেকোনো সমস্যা, অপরাধ কিংবা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নির্ভয়ে শাজাহানপুর থানার সাথে যোগাযোগ করার জন্য সকলকে আহ্বান জানান।তিনি আরও উল্লেখ করেন, মাদক, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে শাজাহানপুর থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা সজাগ ও দায়িত্বশীল থাকবে।এছাড়াও তিনি শাজাহানপুর উপজেলার সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।সকলের সম্মিলিত প্রচেষ্টায় শাজাহানপুর উপজেলাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই হবে পুলিশের মূল লক্ষ্য বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬